বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তারিখভিত্তিক এর অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা অনুমোদন করা হয়েছে গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর-পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। ব্যাংকের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৫১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১০ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার-প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) এবং শেয়ার-প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩ দশমিক ৬৮ টাকা এবং ২ দশমিক ৩০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯ দশমিক ৯১ টাকা এবং ৪ দশমিক ২৭ টাকা।
সেপ্টেম্বর ২০২৪-এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ২১৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৯ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চের মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৩৭ শতাংশ।
প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সলিউশন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে