বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের আগামী ১৫ সেপ্টেম্বরের ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টা থেকে বিমান হোস্ট সিস্টেমে টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্রসহ বিমানের দেশে-বিদেশে অবস্থিত যেকোনো বিক্রয় কেন্দ্রে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪৫ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমানের ভাড়া বাজারের বর্তমান চাহিদার তুলনায় কম বিধায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রয় করা হবে। ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া ১ হাজার ৩০০ মার্কিন ডলার থেকে শুরু করে ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। বিজনেস ক্লাসের একমুখী ভাড়া ২ হাজার ৮০০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ২০০ ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। সকল ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ বাংলাদেশি টাকায় ৮ হাজার ৭১৭ টাকা। বাজারের চাহিদা অনুযায়ী প্রচলিত নিয়মে ভাড়া ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হবে।
গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকিট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও কেনা যাবে। ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে