বাংলাদেশের অনলাইন খাবার সরবরাহ সেবার ক্ষেত্রে নতুন এক উচ্চতায় পৌঁছেছে ফুডি। সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে রেস্তোরাঁর খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা ও আস্থার ফলেই ফুডি ইতিমধ্যে ১০ লাখের বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি সম্পন্ন করেছে।
ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘গ্রাহকদের খাবারের গুণগতমান, মূল্য এবং পছন্দকে অগ্রাধিকার দিয়ে আমরা দারুণ সাড়া পেয়েছি। প্রতি রোববার ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে ‘সুপার সানডে’ ক্যাম্পেইন এবং প্রতিদিন নতুন রেস্তোরাঁ যুক্ত হওয়া আমাদের সেবাকে আরও আকর্ষণীয় করেছে। বর্তমানে আমাদের প্ল্যাটফর্মে ৫ হাজারের বেশি রেস্তোরাঁ যুক্ত রয়েছে।’
ফুডি গ্রাহকদের কাছে দ্রুত খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে। তাদের গড় ডেলিভারি সময় মাত্র ৩০ মিনিট। এ বিষয়ে প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম জানান, ‘আমাদের ২৫০০-এর বেশি সক্রিয় রাইডার প্রতিদিন খাবার সরবরাহে কাজ করছেন। তাঁদের দক্ষতা বাড়াতে আমরা নিয়মিত প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি, যা আমাদের সেবার মান আরও উন্নত করেছে।’
উল্লেখ্য, ফুডি বর্তমানে দেশের ৪৫ টির বেশি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোর পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও সিরাজগঞ্জে সেবা চালু করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গ প্রতিষ্ঠান ফুডি, উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যক্রমের দক্ষতার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের খাবার সরবরাহ সেবার ক্ষেত্রে ফুডির এই সাফল্য ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে