কেবল বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সীমাবদ্ধ না থেকে অভিবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে লা গুয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ১৯-২১ এপ্রিল নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫-এর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামসহ আরও বিভিন্ন ব্যাংক এবং মানি এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেমিট্যান্স ফেয়ারের শেষ দুই দিন সানাই পার্টি হলে সেমিনারের পাশাপাশি জ্যাকসান হাইটসের ডাইভার সিটি প্লাজায় চলে আনন্দ উৎসব। রেমিট্যান্স ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের স্লোগান সমৃদ্ধ ব্যানার, ফেস্টুন এবং বাংলাদেশের জাতীয় পতাকা সবার দৃষ্টি আকর্ষণ করে।
তিন দিনব্যাপী রেমিট্যান্স মেলাতে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক এবং এনসিএল ব্যাংকের স্টলে প্রবাসী বাঙালিদের ভিড় করতে দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে