লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে মেন্টরশিপ প্রোগ্রাম ‘প্ল্যাটফর্ম শি’র চতুর্থ সংস্করণ উন্মোচন করল গ্রামীণফোন। গত ১৮ মে প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের পরিবর্তনশীল বিশ্বে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দেওয়া হবে। প্ল্যাটফর্মটির মাধ্যমে গ্রামীণফোনে কর্মরত ১৫ জন মেধাবী নারীকে নির্বাচিত করা হয়েছে, যারা এ প্রোগ্রামে মেন্টর হিসেবে কাজ করবেন। প্রত্যকে মেন্টরের সঙ্গে একজন মেন্টি থাকবেন, যাদের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করা হয়েছে। এ ক্ষেত্রে, লক্ষ্য রাখা হয়েছে যেন মেধাবী ও কঠোর পরিশ্রমী প্রার্থীরাই রূপান্তরমূলক এ যাত্রায় অংশগ্রহণের সুযোগ পান।
প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে মেন্টরশিপের গুরুত্ব প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, “লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। গ্রামীণফোন বিশ্বাস করে মেন্টরশিপ প্রোগ্রাম রূপান্তরমূলক প্রভাব ফেলতে সক্ষম। প্ল্যাটফর্ম শি ৪.০ অংশগ্রহণকারীদের পেশাগত যাত্রায় উজ্জীবিত করার চেষ্টা করবে, যা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ হতে সহায়তা করবে।’
ছয় মাসের এই প্রোগ্রামে মেন্টিরা পেশাগত জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন, আত্ম-উন্নয়ন ঘটবে এমন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করতে পারবেন। প্ল্যাটফর্ম শি ৪.০ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে, যার মাধ্যমে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। এ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অ্যাকাডেমিক প্রেক্ষাপট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাথে হবেন, যার মাধ্যমে এ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতামূলক ভাবনা তৈরি, নেটওয়ার্কিং ও চিন্তার আদান-প্রদানে ভূমিকা রাখবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে