র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (আরইএল) ঈদ উৎসব অফারের আয়োজন করেছে। আজ সোমবার রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুমে ঈদ উৎসব অফারের উদ্বোধন করা হয়েছে। অফারটি ১৫ই মার্চ থেকে সনি-র্যাংগস অনলাইন স্টোর ও দেশের সব শোরুম থেকে পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাছ হোসেন প্রমুখ।
নতুন এই অফারের আওতায় গ্রাহকেরা সনি টিভিতে ১ লাখ টাকা পর্যন্ত ছাড়, এলজি টিভি এবং রেফ্রিজারেটরে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং র্যাংগস টিভিতে চার বছরের এক্সটেনডেড প্যানেল ওয়ারেন্টি উপভোগ করবেন। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের এসি কিনলে ৩০ দিনের ট্রায়াল অফার পেতে পারেন। বীর মুক্তিযোদ্ধা, মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য কেনাকাটায় শতকরা ৫ ভাগ বিশেষ ছাড় থাকবে।
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকদের জন্য যেকোনো পণ্যের জন্য এক্সক্লুসিভ অফারের পাশাপাশি রয়েছে শতকরা ৫ ভাগ বা সর্বোচ্চ ১ হাজার টাকা ছাড়ের সুবিধা। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরোনো অচল বা সচল এসি এক্সচেঞ্জ করলে নতুন এসিতে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন। পিডাব্লিউপি অফারেও গ্রাহক সনি সাউন্ডবারে শতকরা ১৫ ভাগ ছাড় পাবেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে