রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং শক্তি ফাউন্ডেশন মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা রাজউকের আওতাধীন এলাকাগুলো গ্রিন সিটিতে রূপান্তর ও পরিবেশ দূষণ রোধে কাজ করবে।
গতকাল মঙ্গলবার রাজউক ভবনে এ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও শক্তি ফাউন্ডেশনের পক্ষে শক্তি ফাউন্ডেশন সিনিয়র ডিরেক্টর মো. শরীফুল ইসলাম এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
রাজউক সূত্রে জানা গেছে, রাজউক তার আওতাধীন এলাকা সমূহ সুপরিকল্পিতভাবে জীব-বৈচিত্র্যে ভরা, বসবাসের উপযোগী, বিশ্বের অন্যতম নান্দনিক, গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই সমঝোতা স্মারকের অধীনে রাজউক ও শক্তি ফাউন্ডেশন বাস্তুসংস্থান পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
রাজউক সূত্রে আরও জানা গেছে, এ কাজের জন্য শক্তি ফাউন্ডেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহসহ বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এ ছাড়া রোপিত বৃক্ষের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে। শক্তি ফাউন্ডেশন রাজউকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজউকের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, খেলার মাঠ, পার্ক, রাস্তার মিডিয়ান ও কিনারা, লেক পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করে পরিবেশ দূষণ রোধে কাজ করবে। যেকোনো বিরূপ এবং জরুরি পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধে রাজউক শক্তি ফাউন্ডেশনকে সহযোগিতা করবে।
শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম পর্যায়ের বৃহত্তম একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হিসাবে উন্নত এবং নৈসর্গিক প্রকৃতিসম্পন্ন ভবিষ্যতের জন্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ এবং বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রায় সব জেলায় জলবায়ু পরিবর্তনে সংকট নিরসনের কার্যক্রম হিসাবে ইতিমধ্যে ঢাকা শহরে প্রায় ৪০ হাজার ও ঢাকার বাইরে ৩৭টি ডিসি অফিসে ৯ হাজার বৃক্ষরোপণ করেছে। এই সমঝোতা স্মারকের মেয়াদকাল ৫ বছর। ২০২৯ সালের ১৪ জুন শেষ হবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে