কক্সবাজারে দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রার নতুন সেলস অফিসের যাত্রা শুরু করেছে। আজ সোমবার সেলস অফিসটির উদ্বোধন করেন সংগীত শিল্পী হামিন আহমেদ। তিনি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি, বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফরমারস সোসাইটির (বিএলসিপিএস) সিইও এবং মাইলস ব্যান্ডের দলনেতা।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার এ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।
উদ্বোধনের পর মিলাদের আয়োজন করা হয়, যেখানে কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, ‘এয়ার এ্যাস্ট্রা আমার কাছে পরিবারের মতো। তাদের সার্ভিস দেশের অন্যান্য এয়ারলাইনের থেকে ব্যতিক্রম ও বন্ধুত্বপূর্ণ। এয়ার এ্যাস্ট্রার এই সেলস অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। আমি আশা করি, তারা তাদের সার্ভিস ও নিরাপদ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের সেবা দেওয়া চলমান রাখবে।’
এটি এয়ার এ্যাস্ট্রার পঞ্চম সেলস অফিস। সেলস অফিসটির উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে যাত্রীরা কক্সবাজার সেলস অফিস থেকে সরাসরি টিকিট ও হলিডে প্যাকেজ কিনতে পারবেন। এ ছাড়া যাত্রীদের টিকিট রিফান্ড, ফ্লাইটের সময় পরিবর্তনসহ অন্যান্য যাবতীয় সুবিধা এই সেলস অফিস থেকে পাওয়া যাবে।
এয়ার এ্যাস্ট্রা বর্তমানে ঢাকা–কক্সবাজার–ঢাকা, ঢাকা–চট্টগ্রাম–ঢাকা, ঢাকা–সিলেট–ঢাকা এবং ঢাকা–সৈয়দপুর–ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২–৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট। এটি ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। খুব শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে