বিদেশি ভ্রমণকারী, নাগরিক, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণে আসা সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড ট্যুরিস্ট সিম নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে আসেন তাঁরা রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেকটিভিটি সেবা উপভোগ করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
গতকাল বুধবার রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে জিপির ট্যুরিস্ট সিম উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিবসহ বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন পর্যটনকেন্দ্রসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার থেকে গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। কত মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১ #। প্রাথমিকভাবে সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধু প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। সিম নম্বর সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডি-অ্যাক্টিভেট না করেন।
দেশের প্রথম ট্যুরিস্ট সিম নিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আশা করেন এটি অন্য অপারেটরদেরও অনুপ্রাণিত করবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভ্রমণকারীরা এখন তাঁদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাঁদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে