পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ-সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে কোনো অনিবাসী বা বিদেশি নাগরিক কিংবা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা মূল্যের বেশি বিনিয়োগ বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলে করতে হবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পাশাপাশি কোনো দেশীয় কোম্পানির শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এ ছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর প্রভৃতি উল্লেখ করতে হবে।
নির্দেশনায় বলা হয়, শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে