ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার নিলামে তুলছে ভারত। এর মধ্য দিয়ে তিন বছরে প্রায় ৮৭ হাজার কোটি রুপি ব্যাংকে ঢুকবে বলে ধারণা করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তিন বছরমেয়াদি সোয়াপ অকশনের (মুদ্রা বিনিময় নিলাম) তথ্য গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে বাজারে নগদ অর্থের প্রবাহ কমে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে আগামী ২৮ ফেব্রুয়ারি আরবিআই ডলার নিলামে তোলা শুরু করবে। ৪ মার্চ পর্যন্ত প্রথম ধাপের নিলামে ১০ বিলিয়ন ডলার বাজারে ছাড়া হবে। এর বিনিময়ে প্রায় ৮৭০ বিলিয়ন রুপি সংগ্রহ হতে পারে।
চলতি বছরের শুরুতে আরবিআই ছয় মাসমেয়াদি মুদ্রা বিনিময় নিলামের মাধ্যমে ৫১০ কোটি ডলার বিক্রি করা হয়। তবে এরপরও নগদ অর্থ সংকট কাটেনি। বাজার বিশ্লেষকেরা বলছেন, মার্চ মাসের শেষনাগাদ ব্যাংক খাতে আরবিআইকে আরো অন্তত ১ ট্রিলিয়ন অর্থাৎ ১ লাখ কোটি রুপির তারল্যের জোগান দিতে হবে।
তবে এবারের তিন বছরমেয়াদি মুদ্রা বিনিময় (সোয়াপ) নিলাম আগের ছয় মাস বা দুই মাসের রেপো সুবিধার চেয়ে বেশি কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ব্যাংক অফ বরোদার অর্থনীতিবিদ অদিতি গুপ্তা বলেন, ‘তিন বছরমেয়াদি বিনিময় (সোয়াপ) নিলামের মাধ্যমে আরবিআই সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়ে দিল। দীর্ঘ মেয়াদে ব্যাংকে তারল্য প্রবাহ নিশ্চিত হলে বাজারে সুদের হার কমার প্রভাব পড়বে।’
এদিকে চলতি মাসের শুরুর দিকে প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মতো রেপো রেট কমিয়েছে আরবিআই। তবে বিশ্লেষকেরা মনে করছেন, বাজারে নগদ অর্থের সংকট থাকলে সুদের হার কমানোর বাস্তব প্রভাব পড়বে না।
অর্থনীতিবিদ অদিতি গুপ্তা আরও বলেন, ‘এই বিনিময় (সোয়াপ) নিলাম আরবিআইয়ের বৈদেশিক মুদ্রানীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রিত ও ক্রমান্বয়ে রুপির অবমূল্যায়নের ভাবনা থাকতে পারে।’
গত পাঁচ সপ্তাহে ওপেন মার্কেট অপারেশন (ওএমও) বা আন্তঃব্যাংক বিক্রির মাধ্যমে বেচাকেনা, দীর্ঘমেয়াদি রেপো ও বৈদেশিক মুদ্রার বিনিময়ের মাধ্যমে ব্যাংক খাতে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন বা ৩ লাখ ৬০ হাজার কোটি রুপি তারল্য সরবরাহ করেছে আরবিআই।
ভারতের অর্থবিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘তিন বছরমেয়াদি মুদ্রা বিনিময় স্বল্পমেয়াদি সরকারি বন্ডের জন্য ইতিবাচক। এটি বন্ড ইয়েল্ড কার্ভে খাঁড়া গতি আনতে পারে। অর্থাৎ বন্ড থেকে আয়ের পরিমাণ ব্যাপক বাড়তে পারে।’
চলতি বছরের ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত ভারতের ব্যাংকিং খাতে ১ দশমিক ৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭০ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। চলতি অর্থবছরের শেষ মাস মার্চ আসার সঙ্গে সঙ্গে এই ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে