মার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বুধবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৮৪ রুপি ৭৬ পয়সায় নেমে আসে। ডলারের তেজিভাব ও তেলের দাম বৃদ্ধির মধ্যে আজ ভারতীয় মুদ্রার মান ৮ পয়সা কমে তলানিতে ঠেকে। দেশটির বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানায়।
আজ বুধবার আন্তঃব্যাংক মুদ্রা বিনিময়ে প্রতি ডলারে বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল ৮৪.৬৬ রুপি। এই দরে দিনের লেনদেন শুরু হয়ে ৮৪.৬৫ থেকে ৮৪.৭৬ রুপির মধ্যে ওঠানামা করতে থাকে। দিন শেষে রুপি ৮৪.৭৬ পয়েন্টে স্থির হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার শঙ্কা মুদ্রাবাজারে এই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে। কারণ বিনিয়োগকারীরা ডলারকেই তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করছেন।
বাজার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। এর আগে গতকাল মঙ্গলবার দিন শেষে মুদ্রার দাম ৮৪ দশমিক ৭৫ রুপি।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের জিডিপি প্রবৃদ্ধির গতি কমে গেছে। ওই সময় প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ, যেটা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদন খাতের ধীরগতির কারণেই প্রবৃদ্ধি কমেছে। সেই সঙ্গে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ কমছে।
এএনজেডের অর্থনীতিবিদ ধীরাজ নিম বলেন, ‘ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি এবং আরবিআইয়ের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন রুপির জন্য দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার অভাব রুপির অবনমন অবশ্যম্ভাবী করে তুলছে। বাজারে এখন আরবিআইয়ের কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে