
দুর্গাপূজায় জঙ্গি হামলাসহ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৫০ যুবককে নিয়ে শঙ্কায় আছে পুলিশ। আসন্ন দুর্গাপূজায় তারা কোনো জঙ্গি তৎপরতা চালাতে পারে—এমন আশঙ্কা করে নিরাপত্তায় যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।
মো. শফিকুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এর মধ্যে একটি হলো জঙ্গি হামলার। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব রটিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির ঝুঁকিও আছে। এসব মোকাবিলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দিয়ে এবং ভুয়া অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার একটি প্রবণতা সব সময়ই থাকে। গত বছর কুমিল্লার একটি মন্দিরে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটল, সে ধরনের অপচেষ্টা এ বছরও থাকতে পারে। মাসখানেক আগে থেকে আমরা এসব ঝুঁকি মোকাবিলায় কাজ করছি। এরই মধ্যে আমরা জানতে পেরেছি, প্রায় ৫০ জন ছেলে তাদের বাড়িঘর ত্যাগ করেছেন। তারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, তা নিয়ে আমরা কাজ করছি এবং অনেক দূর এগিয়েছি। আশা করি, ফিল্ড অপারেশনে আসার আগেই আমরা তাদের ধরতে পারব।’
এ ছাড়া গুজব ছড়ানো রোধে সাইবার মনিটরিং চলছে বলেও নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে