
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষ দিকে পঞ্চম শ্রেণিতে এবং আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
যেসব শিক্ষার্থী অঙ্ক ও ইংরেজি বিষয়ে দুর্বল, তাদের অতিরিক্ত সময় নিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব। তখন অতিরিক্ত সময় নিয়ে শিক্ষার্থীদের পড়ানোর প্রতিশ্রুতি দেন শিক্ষকেরা।
সচিবের সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে