আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে পছন্দের স্থান। কারণ দেশটি বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তির পাশাপাশি সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। তেমনই একটি হলো ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি।
এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
স্কলারশিপপ্রাপ্ত ৫০ শিক্ষার্থী সাড়ে তিন বছরে নানান সুবিধা পাবেন। এর মধ্যে টিউশন ফির জন্য সম্পূর্ণ তহবিল দেওয়া হবে। জীবনযাত্রার খরচে সহায়তার জন্য প্রতিবছর ২৫ হাজার ২২৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। অধ্যয়নের প্রথম তিন বছরের জন্য বার্ষিক ২ হাজার পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে। এ ছাড়া গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ডিস্টিংকশন থাকতে হবে। এ স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন, যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি। এই স্কিমে তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৫।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে