
এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
আজ বৃহস্পতিবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন প্রায় ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৩৩০ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৪৮৫ জনের।
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৭১ জনের।
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৮৯ জনের।
সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৫ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৪ জনের।
রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৭২ জনের।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের।
দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৯২ জনের।
ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭৬ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন। ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ১ জন।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ১৩ জনের। ফলাফলে পরিবর্তন এসেছে ৩৬ জনের।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৭ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১২ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৪ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৫ ঘণ্টা আগে