চীনের উহান বিশ্ববিদ্যালয় সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
উহান বিশ্ববিদ্যালয় চীনের হুবেই প্রদেশে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনুসারে উহান বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ ২০০তম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে। ২০২৪ সালে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ১০৮তম, এশিয়ায় ২১তম ও চীনে ১১তম হিসেবে স্থান পেয়েছে।
সুযোগ-সুবিধা
উহান বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না। শিক্ষার্থীদের আবাসন সুবিধা দেওয়া হবে। মাসিক ভাতা হিসেবে স্নাতকোত্তরের জন্য প্রতি মাসে ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডি ডিগ্রির জন্য মাসিক সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে। এ ছাড়া থাকছে চিকিৎসা ভাতার ব্যবস্থা।
মাসিক ভাতা হিসেবে স্নাতকোত্তরের জন্য প্রতি মাসে ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডি ডিগ্রির জন্য মাসিক সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্র (চীনা বা ইংরেজি ভাষায়)। সর্বোচ্চ ডিগ্রির সনদ এবং ট্রান্সক্রিপ্ট। ১ হাজার শব্দে চীনা বা ইংরেজি ভাষায় অধ্যয়ন পরিকল্পনা। অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের কাছ থেকে চীনা বা ইংরেজি ভাষায় দুটি সুপারিশপত্র। বৈধ পাসপোর্টের স্ক্যান করা কপি। শারীরিক পরীক্ষার ফর্মের ফটোকপি।
আবেদনের যোগ্যতা
চীনের নাগরিকত্ব নেই, এমন যেকোনো শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদনকারীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রির জন্য আবেদনকারীদের বয়স ৪০ বছরের কম হতে হবে এবং তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইইএলটিএস স্কোর কমপক্ষে ৫.৫ হতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে