
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আজকের পত্রিকাকে ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ঈদের আগে আমাদের এ বিষয়ে একটা মিটিং হয়েছে। আমরা যাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে নেব, তাদের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু চলমান লকডাউনের কারণে চুক্তিটা স্বাক্ষর হয়নি। চুক্তিটি যেদিন হবে, সেদিন থেকে সাত দিন আমরা আমাদের ২য় আবেদন নিতে পারব। টাকা-পয়সা ঠিকমতো যাচ্ছে কি না, সেটা পরীক্ষা করতে আমাদের সাত দিন লাগবে৷ আগস্টের ৫ তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আগস্টের মাঝামাঝি সময়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিয়ে দেব। তারপর এক সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীতদের ২য় আবেদন নেব এবং সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নেওয়ার জন্য একটা টার্গেট করা হচ্ছে।
এর আগে গত ১ এপ্রিল থেকে প্রাথমিক ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে ২৫ জুন শেষ হয়। গত ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিধিনিষেধ চলমান থাকায় পরে তা স্থগিত করা হয়।
গুচ্ছ পদ্ধতির ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে