
নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একত্র হয়ে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইউনুছ মিয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য রুমানা হক রিতা।
এ সময় বক্তারা ধর্ষণের মতো অপরাধ নির্মূলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরির দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন ও ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে