
প্রতিষ্ঠাতা অপু আমানকে স্মরণ করে ২০২২ সাল থেকে পথনাট্য আসরের আয়োজন করে আসছে অপেরা নাটকের দল। আগামীকাল মিরপুর ১০ নম্বর টাউন হল প্রাঙ্গণে (১০ নম্বর মেট্রো স্টেশনের পূর্ব পাশে) আয়োজন করা হয়েছে ‘অপু আমান নাট্য আসর ২০২৪’। এদিন প্রদর্শিত হবে আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, থিয়েটার ৫২, অপেরা নাটকের দলেরসহ মোট ছয়টি নাটক।
বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দেখা যাবে অপেরা নাটকের দলের ‘কৈবল্য’ ও ‘পাখির ভবিষ্যৎ’। কৈবল্য রচনা করেছেন সঞ্জীবন সিকদার, নির্দেশনা তৌফিকুল ইসলাম ইমন। পাখির ভবিষ্যৎ রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন নাহিদ স্মৃতি। আরণ্যক নাট্যদলের ‘মাটির মহাজন’-এর রচয়িতা অপু মেহেদী, নির্দেশনায় হাশিম মাসুদ। থিয়েটার ৫২-এর ‘অহংকার পৃথিবী’র রচয়িতা ধ্রুব এষ, নির্দেশনা জয়িতা মহলানবীশ। প্রাচ্যনাটের ‘স্পীক আউট’-এর নাট্যরূপ দিয়েছেন জগন্ময় পাল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। বটতলার ‘আবার ফাল্গুন’-এর ভাবনা ও নির্দেশনায় কাজী রোকসানা রুমা ও মো. মাহাবুব মাসুম।
নাট্য প্রদর্শনীর পাশাপাশি প্রতি আসরে একজন নাট্যজনকে ‘অপু আমান নাট্য সৃজন সম্মাননা’ প্রদান করা হয়। এবারের সম্মাননা পাচ্ছেন অভিনেতা নির্দেশক ও সংগঠক তৌফিকুল ইসলাম ইমন (প্রাচ্যনাট)। এবারের আয়োজনে সহযোগী হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে