
প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকাসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গতবারের মতো এবারও আনন্দমেলায় গান শোনাবেন রুনা লায়লা। গত বছর তাঁর সঙ্গে গেয়েছিলেন আরও চার সংগীতশিল্পী। তবে এ বছর তিনি একাই গেয়েছেন। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশি ও গামছা পলাশ। এ ছাড়া কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তাঁর দল।
জনপ্রিয় ৯টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। আনন্দমেলা দিয়ে ১২ বছর পর বিটিভির কোনো অনুষ্ঠানে দেখা যাবে তিশাকে। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ সিনেমার ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
তিশা বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, শিডিউল মেলাতে পারিনি বলে অংশ নিতে পারিনি। এবার সুযোগটা হলো। দীর্ঘ প্রায় ১২ বছর পর আনন্দমেলার মধ্য দিয়ে বিটিভির কোনো অনুষ্ঠানে পারফর্ম করা হলো। এই বিটিভি থেকেই আমার ক্যারিয়ার শুরু, এখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালো লাগা।’
এবার আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা। সাত বছর আগে আব্দুন নূর সজলের সঙ্গে আনন্দমেলার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে।
মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে