
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করবে।

আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে আগ্রহ দেখায়নি অধিকাংশ দল। নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৮টি দল বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য ইসিতে...