বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বিয়ের খবর নিয়ে শুরু থেকেই গোপনীয়তা রক্ষা করে আসছিলেন তাঁরা। এবার আর তথ্য গোপন রইল না। জনপ্রিয় এই প্রেমিকযুগল কবে বিয়ে করছেন, তাঁদের বিয়ের ভেন্যু এবং বিয়েতে কী কী খাবার থাকছে সেসব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের জয়সালমীরে বসছে কিয়ারা সিদ্ধার্থের বিয়ের আসর। আগামী ৪-৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিয়ের অনুষ্ঠান। চলতি সপ্তাহের প্রথমদিকে কিয়ারাকে ভারতীয় জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে। তখনই কানাঘুষা শোনা যায়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে দিল্লিতে যেতে দেখা যায়।
পিঙ্কভিলা জানায়, জয়সালমীরের সূর্যগড় প্রাসাদে এরই মধ্যে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জয়সালমীরের সূর্যগড় প্রাসাদের সূত্র অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই জুটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি সংগীত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের উৎসবের শুরু হবে। ৬ তারিখে সাত পাকের পর আগামী ৭ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এই তিন দিনের আয়োজনে অতিথিরা রাজস্থানী সংস্কৃতির আভাস পাবেন। রাজস্থানের ১৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পুতুল নাচ ‘কাঠপুটলি’ ও রাজস্থানের মরুভূমির বিখ্যাত মাঙ্গানিয়ার শিল্পীরা পারফর্ম করবেন। খাবার মেনুতে থাকছে, উপমহাদেশীয় ও ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ছড়াছড়ি। এছাড়াও থাকছে রাজস্থানী খাবার—যেমন ‘বাজরে কি রুটি’, ‘বাজরে কা সোয়তা’।
যদিও এর আগে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে চণ্ডীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে