জাকিয়া বারী মম ছিলেন টিভি পর্দার নিয়মিত মুখ। এ বছর হঠাৎ করেই নাটকে অভিনয় একেবারে ছেড়ে দেন তিনি। প্রস্তুতি নিতে শুরু করেন বড় কাজের। ওয়েব সিরিজ ‘মহানগর-এ মমর অভিনয় নজর কেড়েছে সবার। সেই থেকে নেই পর্দায়। সম্প্রতি মম বিরতি ভেঙেছেন। নাটক কিংবা ওয়েব সিরিজ নয়, ছবির শুটিং শুরু করেছেন। খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ ছবির শুটিংয়ে মম এখন সিলেটে।
ছবিতে মম অভিনয় করছেন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। গতকাল ফেসবুকে বীর মুক্তিযোদ্ধার বেশে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাঁর নতুন লুকের প্রশংসা করছেন অনেকেই। সিলেট থেকে মম বলেন, ‘এর আগে আমি মুক্তিযুদ্ধের ছবি করিনি। এটাই প্রথম। মুক্তিযুদ্ধের প্রতি একধরনের আবেগ কাজ করে সব সময়। সেই জায়গা থেকে ছবিটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’
গত সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হয় ‘ওরা ৭ জন’ ছবির শুটিং। কাজ প্রায় শেষের পথে। মম জানালেন, আর ছয় দিনের শুটিং বাকি আছে। এরপরই ঢাকায় ফিরবেন তিনি। ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে মম বলেন, ‘কাজ, সময়, ইউনিট— সব মিলে বলছি, খুবই দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা শুটিং করছি সীমান্তের কাছে। দারুণ লোকেশন। এ ছবিতে আমার চরিত্রের নাম অপর্ণা সেন। এটুকুই থাক আপাতত। বাকিটা ঢাকায় ফিরে বলব।’
‘ওরা ৭ জন’ ছবিতে সাত বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিজ আহমেদ ও খালিদ মাহবুব তুর্য। নির্মাতা জানিয়েছেন, ছবিতে মমর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি দারুণ কাজ করেছেন। দর্শক এবার এক নতুন মমকে দেখতে পাবেন এ ছবির মাধ্যমে।
জাকিয়া বারী মম অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ বানিয়েছিলেন ছবিটি। এর আগে মমকে পাওয়া গেছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রেম করব তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘দহন’ ছবিতে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে