মা-বাবা, অভিভাবকেরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। তাই জীবন চলার পথে তাঁদের পরামর্শ ও মতকে প্রাধান্য দিতে শিখতে হবে। সংসারজীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে, তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। এই ঘাত-প্রতিঘাতই মানুষকে শক্ত-মজবুত করে বাঁচতে শেখায়।
এমনই পটভূমিতে তহুরুজ্জামান বাবু রচনা করেছেন নাটক ‘কলংক’। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফারহানা হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আয়েশা সালমা মুক্তি, সোহান খান, সাবিহা আখতার, আরজুমান্দ আরা বকুল, প্রীতি আহমেদ, রিনা রহমান ও জিফা। আজ ২১ ডিসেম্বর শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে