Ajker Patrika

ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড 

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪: ০৫
ঢাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড 

চৈত্রের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার ঢাকা বিভাগে ভারী বর্ষণসহ শিলাবৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও তিন বিভাগের সাতটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির রেকর্ড হয়েছে। 

আজ রোববারসহ আগামী তিন দিনেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

ঢাকায় আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। 

আগামীকাল সোমবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

পরদিন মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কম থাকার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গতকাল ঢাকা বিভাগের নিকলীতে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। এ ছাড়া ঢাকায় ২৮ মিলিমিটার মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে। রংপুর বিভাগের রংপুরে ১৮ মিলিমিটার, সৈয়দপুরে ১৩ মিলিমিটার ও রাজারহাটে ২০ মিলিমিটার, সিলেটে ১৪ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২১ মিলিমিটার এবং ময়মনসিংহে ১৮ ও নেত্রকোনায় ১৩ মিলিমিটার মাঝারি ধরনের বৃষ্টির রেকর্ড করা হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ও মোংলায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলীতে ১৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত