Ajker Patrika

থেমে থেমে হতে পারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ১৭
থেমে থেমে হতে পারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। 

সোমবারের মতো আজও সারা দেশে মেঘলা আকাশের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রোদের দেখাও মিলতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ। তিনি জানান, আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলতে পারে। 

রুহুল কুদ্দুছ জানান, দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির প্রবণতা আরও দুই দিন থাকতে পারে। 

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝোড়ো বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত