গত কয়েক দিন তাপমাত্রা বাড়লেও আজ মঙ্গলবার কোনো হের ফের হবে না। তবে আগামীকাল কয়েকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবারও দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। আর গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে, ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল বুধবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।
আগামী বৃহস্পতিবার সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ওই তিন বিভাগের সঙ্গে কুমিল্লারও কিছু কিছু জায়গায় হতে পারে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৮ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে