সিনেমা মুক্তির আগে দুশ্চিন্তা
সিনেমা মুক্তির আগে কি এখনো আগের মতোই দুশ্চিন্তা হয় অনিল কাপুরের? তিনি বলেন, ‘কোন সিনেমা, পরিচালক আর প্রযোজক কারা—এসবের ওপর নির্ভর করে। যুগ যুগ জিও সিনেমাটি নিয়ে আমি শান্তই আছি। শুটিংয়ের প্রথম থেকে মুক্তি পর্যন্ত পুরোটাই মসৃণ ছিল।’
নীতুর সঙ্গে প্রথম
‘যুগ যুগ জিও’ সিনেমায় এই প্রথম নীতু কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অনিল। নিশ্চয়ই এক নতুন অভিজ্ঞতা। অনিল বলেন, ‘মনেই হয়নি প্রথমবার একসঙ্গে কাজ করলাম। আমরা পারিবারিকভাবে দীর্ঘদিন পরিচিত। আমার মা আর ঋষি কাপুরের (নীতুর শাশুড়ি) মায়ের সম্পর্ক ছিল বোনের মতো। এটা নীতুর কামব্যাক সিনেমা হলেও ও আগের মতো স্নিগ্ধ আছে।’
বয়স দিন দিন কমছে
অনিল কাপুরের বয়স তো দিন দিন কমছে। অনিলের মত, ‘আমি বরাবরই নিজের বয়স ও চেহারা অনুযায়ী চরিত্র নির্বাচন করেছি। বেশভূষা বদল করে বয়স বাড়িয়ে বা কমিয়ে কখনো কাজ করিনি। মেকআপ করে দর্শককে বোকা বানানো যায় না।’
নানা হতে যাচ্ছেন
চলতি বছরই অনিল কাপুরের মেয়ে সোনমের ঘরে নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। সময়টা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে। অনিলের কথায়, ‘মনের মধ্যে যা চলছে তা বলে বোঝানোর ভাষা নেই।’
সম্পর্কে অটুট
ঘর ভাঙার এই যুগে অনিল-সুনীতা দম্পতি যেন বলিউডে আদর্শ। তবে এর সব কৃতিত্ব সুনীতাকেই দিতে চান অনিল। তাঁর মতে, ‘সুনীতার মতো সঙ্গিনী পেয়েছি বলেই দাম্পত্যজীবন আমি উপভোগ করতে পারছি। যেকোনো সম্পর্কের ভিত্তি হলো দুজনের মধ্যে বোঝাপড়া। সঙ্গীর ভালো জিনিস তুলে ধরে, তার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ধরে রাখা উচিত।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫