Ajker Patrika

ছাগলনাইয়ায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ০৪
ছাগলনাইয়ায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহামায়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের এ ত্রিবার্ষিক সম্মেলন হয়।

সম্মেলন উদ্বোধন করেন মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, জেলা যুবলীগ উপদপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, সহসম্পাদক মো. জয়নাল আবেদীন।

প্রধান বক্তা ছিলেন মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী। সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মহি উদ্দিন সবুজ।

বক্তব্য রাখেন মহামায়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মিনু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী ও উপজেলা যুবলীগ সহসভাপতি শাহজাহান স্বপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত