
আধ্যাত্মিক নগরী সিলেট নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শনিবার নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা এই আহ্বান জানান।
শিরকের আড্ডাখানা ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ শরীফকে মারকাযুশ শিরক বা শিরকের কেন্দ্র আখ্যাদানের প্রতিবাদে সর্বস্তরের জনতার পক্ষে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সিলেট ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সিলেট সারা দেশের মানুষের কাছে পবিত্র ভূমি ও আধ্যাত্মিক নগরী হিসেবে স্বীকৃত। এ ভূমিকে শিরকের আড্ডাখানা আখ্যা দেওয়া চরম ধৃষ্টতা ও সিলেটকে অবজ্ঞা করার শামিল। এটি সিলেটের মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। অনুরূপভাবে হজরত শাহজালাল (র)-এর মাজারকে শিরকের কেন্দ্র বলে তারা চরম বেয়াদবি করেছে। সংশ্লিষ্টদের ধৃষ্টতামূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।
সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়ার শাইখুল হাদীস জমিয়ত নেতা আব্দুল মালিক মুবারকপুরীর সভাপতিত্বে ও মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশার পরিচালনায় সভায় বক্তব্য দেন-আল-ইসলাহর কেন্দ্রীয় নেতা আবু সালেহ কুতবুল আলম, উলামা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আবুল হাসান ফয়সাল, জামেয়া মাহমুদিয়ার ভাইস প্রিন্সিপাল আহমদ সগীর আমকোণী, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি হাবিব আহমদ শিহাব প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫