
কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়ানোর কথা বলে চার স্কুলছাত্রকে রোহিঙ্গা দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম। তিনি বলেন, গত বুধবার রাতে অপহৃত শিক্ষার্থীদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
অপহৃতরা হলো উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহেদুল ইসলাম, অষ্টম শ্রেণির ছাত্র মিজানুর রহমান, মোহাম্মদ কায়সার ও মিজানুল ইসলাম। তাদের সবার বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পেঁচারদ্বীপ এলাকায়।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ২৬ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে। তাঁরা রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী।
অপহৃত স্কুলছাত্রদের স্বজনদের বরাতে পরিদর্শক আব্দুল আলিম জানান, চার শিক্ষার্থীর সঙ্গে জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের বন্ধুত্ব হয়। সেই সুবাদে গত মঙ্গলবার সকালে রামুর পেঁচারদ্বীপ এলাকা থেকে জাহাঙ্গীর ও ইব্রাহিম স্কুলছাত্রদের সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে টেকনাফের উদ্দেশে রওনা দেয়। ওই দিন সকাল ১০টার দিকে স্কুলছাত্রদের নিয়ে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে স্কুলছাত্রদের খোঁজ মিলছিল না। এর মধ্যে বুধবার রাতে নিখোঁজ থাকা স্কুলছাত্রদের স্বজনদের কাছে মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে স্কুলছাত্রদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে রামু থানার ওসি আনোয়ারুল হোছাইন বলেন, অপহৃত স্কুলছাত্রদের স্বজনেরা গত বুধবার রাতে এ ব্যাপারে পুলিশকে অবহিত করেন। বিষয়টি তাৎক্ষণিক টেকনাফ থানা-পুলিশকে জানানো হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫