প্রশ্ন: শেভ করার পর মুখে বাম্প দেখা দেয়। অনেক সময় শেভের পর ছোট ছোট দাড়ি হলে তার গোড়ায়ও বাম্প দেখা দেয়। কী করতে পারি?
শিমুল কায়সার, জামালপুর
দাড়ি বাড়ার ওপর নির্ভর করে শেভ করতে হয়। তা না হলে হেয়ার বাম্প দেখা দেয়। অনেক সময় নোংরা বা পুরোনো রেজার ব্যবহারের কারণে ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণেও এটি দেখা দেয়। ছেলেদের ত্বক সাধারণত একটু বেশি তৈলাক্ত হয়ে থাকে। তাই প্রোডাক্ট কেনার সময় দেখতে হবে সেগুলো তেলমুক্ত কি না। যাঁদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাঁরা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: ইদানীং খুব চুল পড়ে। চুলে শ্যাম্পু, কন্ডিশনার ও জেল ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। সপ্তাহে একবার তেল দেওয়ার চেষ্টা করি। খুব খুশকিও হচ্ছে। সমাধান প্রয়োজন।
মাহতাব ইফতেখার, কুষ্টিয়া
ছেলেরা অনেকেই হেয়ার স্প্রে, জেল, ফোম এগুলো একটু বেশি ব্যবহার করে। এর ফলে চুল পড়া বা খুশকিও দেখা দেয়। যদিও চুল পড়া ও খুশকির আরও অনেক কারণ আছে। এগুলোর পরিবর্তে কোনো কসমেসিউটিক্যালস, হেয়ার এসেন্স, হেয়ার সিরাম বা লিভ অন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই-তিনবার শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে হবে। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, খুব বেশি চুল পড়ার সমস্যা থাকলে হেয়ার রিগ্রোথ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সপ্তাহে বা দুই সপ্তাহে অন্তত এক দিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করবেন। এটি চুলের গভীর থেকে ময়লা, তেল ও অন্যান্য হেয়ার প্রোডাক্ট দূর করে।
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মিশ্র ত্বকের অধিকারী। কিছুদিন হলো আমার ত্বকে র্যাশ উঠছে। বাইরে থেকে বাসায় গিয়ে দেখি থুতনি ও গালের দিকটা অনেক শুষ্ক হয়ে গেছে, সাদা চামড়া ওঠে। পানি লাগলে জ্বালা করে। করণীয় কী?
নূসরাত জাহান, পিরোজপুর
আপনি যে সমস্যার কথা বলেছেন, তা শুনে মনে হচ্ছে আপনার ত্বকের ধরন খুব সংবেদনশীল ও নাজুক। সম্প্রতি এমন কোনো পণ্য ব্যবহার করেছেন কি, যা হয়তো আপনার ত্বকের জন্য মানানসই নয়। অনেক সময় পণ্যে থাকা অনেক উপাদান সবার ত্বকে মানায় না। ফলে কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দেয় এবং হঠাৎ করে ত্বকের কিছু অংশ শুষ্ক হয়ে যায়। আপনার ত্বকের যে জায়গা শুষ্ক হয়ে যায়, সেখানে ইমোলেন্ট ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। জিংক বা প্যারাফিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফেস ক্লিনজিংয়ের ক্ষেত্রে ওটমিলযুক্ত কিংবা ক্যামোমাইলযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। আপনার ত্বকের তৈলাক্ত অংশে অবশ্যই ওয়াটারবেজড ও শুষ্ক অংশে ইমোলেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
প্রশ্ন: কর্মজীবী বলে রোজই বাইরে যেতে হয়। বাসা থেকে অফিস দুই ঘণ্টার পথ। ধুলোবালির কারণে ত্বক নষ্ট হয়ে যাচ্ছে বোধ হয়। কী করতে পারি?
রীতা সুলতানা, ঢাকা
বাইরে বের হলে যেকোনো ঋতুতেই ত্বকের ওপর ধুলোর আস্তরণ পড়ে। ত্বক পরিষ্কার করার জন্য ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল বা নারকেল তেল বা আমন্ড অয়েল, গোলাপজল, নারকেল দুধ দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে নিন। এরপর হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে ফেলুন। সবশেষে ভালো কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার দিয়ে পুরো মুখে ভালো করে ম্যাসাজ করে নিন। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাওহীদা রহমান ইরিন চর্মরোগ বিশেষজ্ঞ শিওর সেল মেডিকেল, ঢাকা

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫