ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে সংঘাত-সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত উপজেলার শুভপুর ইউপির ওই কেন্দ্রে সংঘাতের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।
মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত দুজন ইউপি সদস্য প্রার্থীসহ তিনজন আসামিকে আটক করার পর আদালতের নির্দেশে গত সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সদস্য প্রার্থী আবুল কালাম মাস্টার (৬০) ও সোহেল রানা (৩০) এবং বাদল (৪০)।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অনিয়মের অভিযোগে উত্তর মন্দিয়া কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন।
প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ২৮ নভেম্বর ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টায় দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা, ইটপাটকেল, লোহার রড নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে মামলার ভয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক ও আত্মীয়স্বজনেরা এলাকাছাড়া।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫