
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কের একটি। এ মহাসড়কের চট্টগ্রাম থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত রয়েছে ৪৫টি ঝুঁকিপূর্ণ বাঁক।
এর মধ্যে শুধু লোহাগাড়ায় রয়েছে ১৪টি ঝুঁকিপূর্ণ বাঁক। এদিকে সড়কের দুপাশের ফুটপাত দখল করে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে মহাসড়কটি।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মহাসড়কের পটিয়ার শান্তির হাট, মুন্সেফ বাজার, থানা মোড়, ডাকবাংলো, বাসস্ট্যান্ড, দোহাজারী বাজার, সাতকানিয়ার কেরানীহাট ও লোহাগাড়ার বটতলীতে যানজট চরম আকার ধারণ করে।
কারণ হিসেবে বলা হচ্ছে, চট্টগ্রাম কর্ণফুলীর শাহ্ আমানত সেতুর দক্ষিণ পাশ থেকে লোহাগাড়া উপজেলার চুনতি পর্যন্ত ৭০ কিলোমিটারের ২০টি পয়েন্টে সড়কের দুপাশে বিভিন্ন দোকান ও গাড়ির গ্যারেজ রয়েছে। আর ৯টি পয়েন্টে বসে নিয়মিত হাটবাজার। এ অংশের সড়কে ৪৫টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।
চালকেরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক খুবই আঁকাবাঁকা। রয়েছে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক। চট্টগ্রাম থেকে লোহাগাড়ার চুনতি পর্যন্ত ৭০ কিলোমিটার যেতে ২ ঘণ্টার অধিক সময় লাগে। দুই পাশ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়কটি সোজা করে প্রশস্ত করলে যানজটমুক্ত হবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার আহ্বায়ক মুজাহিদ হোসাইন সাগর বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অনেক বেশি আঁকাবাঁকা। এ কারণে চালকদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। এ ছাড়া মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন রাখা হয়। গাড়ির গ্যারেজ এবং দোকানপাটের কারণে যানজট লেগেই থাকে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। তিনি উচ্ছেদ অভিযানসহ মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
দোহাহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, দোহাজারী হাইওয়ে এলাকার সাতকানিয়া-লোহাগাড়া অংশে সড়ক দুর্ঘটনায় গত ৬ মাসে ৮ জন নিহত হয়েছেন। আর ৭ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বেশির ভাগ রাতে ও ভোরবেলায় হয়েছে।
দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাঁকগুলো সরলীকরণসহ ৬ লেনে উন্নীত করার কাজ চলছে। বুয়েট কাজটি করছে। ডিসেম্বর মাসে বুয়েট থেকে রিপোর্ট পাওয়ার পর ডিজাইন শেষে কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫