
টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির দুটি সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান—‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’। ওই সময় সৃজিতের সঙ্গে জয়ার প্রেম নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৮ সালের পর আর সৃজিতের সঙ্গে কাজ হয়নি জয়ার। দীর্ঘদিন পর এ মাসে সৃজিত ঘোষণা দিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘দশম অবতার’-এ প্রসেনজিৎ, অনির্বাণ ও যীশুর পাশাপাশি জয়াকেও দেখা যাবে। এ ঘোষণার পর সৃজিত-জয়ার সম্পর্কের বিষয়টি আবারও চর্চিত হচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, ‘সৃজিতের দশম অবতার-এ জয়া আহসান। একসময় তাঁদের নিয়েও অনেক কথা শোনা যেত, আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা, কী বলবেন?’ জবাবে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে কাজের জন্য আর কাউকে পাবে না। পুরোনো কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না, সেটা তো নয়। কাজ তো কাজই। জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।’
অতীত নয়, বর্তমানকেই প্রাধান্য দেন তিনি—দাবি করে মিথিলা বলেন, ‘আমাদের বিয়ের ৩ বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্ট্যাবল।এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব? এতে কার কী লাভ? কারও কোনো লাভ হয় না। কারও অতীত আমি তো বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার চেয়ে বর্তমানে ভালো থাকি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫