
ভারত থেকে গম রপ্তানি বন্ধের ঘোষণা আসে গত শুক্রবার। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তিন দিনের ব্যবধানে গম থেকে উৎপাদিত পণ্যের দাম এক লাফে প্রতি কেজিতে বেড়েছে ১৫ টাকা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে গম আমদানি বন্ধ থাকায় গম থেকে উৎপাদিত পণ্যের দাম বেড়েছে। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত ভোজ্যতেল বিক্রি করছেন কোম্পানির প্রতিনিধিরা। প্রতি কার্টন বোতলজাত তেলের সঙ্গে নিতে হচ্ছে ১ কেজি প্যাকেটজাত মসলা অথবা প্যাকেটজাত আটার বস্তা (২৪ কেজি প্রতি বস্তা)।
উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, তিন দিন আগে প্রতি কেজি আটা ৩৫ টাকা, ময়দা ৪৫, সুজি ৫০ ও ভুসি ৪৫ টাকায় বিক্রি হয়েছে। অথচ বর্তমানে প্রতি কেজি আটা ৫০ টাকা, ময়দা ৬০, সুজি ৬৫ ও ভুসি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে এক লাফে বেড়েছে ৪৪ টাকা। কিছুদিন আগে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছিল প্রতি লিটার ১৩৬ টাকা। ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ৭ মে থেকে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত তেল ১৯৮ এবং পাম সুপার ১৭২ টাকা। অথচ হাটবাজারে দেখা গেছে, খুচরা বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ২০০ এবং প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাম সুপার বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৯০ এবং কেজি ২১০ টাকা। এই সপ্তাহে বোতলজাত তেলের কিছুটা সরবরাহ থাকায় প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সরিষার তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
তালখুর গ্রামের কালাই পৌর বাজারে ভোজ্যতেল কিনতে আসা হাবিবুল হাসান (৩৫) বলেন, ‘আয়- রোজগার বাড়েনি কিন্তু নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। যা রোজগার করি তা দিয়ে কোনোভাবে সংসার চলছিল। নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে।’
পুনট বাজারে আটা কিনতে এসেছেন আব্দুর রউফ। তিনি বলেন, ‘তিন দিন আগে আটা কিনলাম ৩৫ টাকায়। সেই আটা আজকে ৪৫ টাকায় কিনতে হলো। কার কাছে বিচার দিব।’
উপজেলার মেসার্স নাবহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমান রুবেল বলেন, ভোজ্যতেল কোম্পানির প্রতিনিধিরা সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত তেল সরবরাহ করছেন। প্রতি কার্টন বোতলজাত তেলের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের এক কেজি প্যাকেটজাত মসলা অথবা প্যাকেটজাত আটার বস্তা নিতে হচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছি। পাইকারি বাজারে খোলা সয়াবিন তেলের বেশি দাম ধরায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আবার তিন দিনের ব্যবধানে গম থেকে উৎপাদিত প্রতি কেজি পণ্যের দাম বেড়েছে ১৫ টাকা।
এ বিষয়ে জয়পুরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী আজকের পত্রিকাকে বলেন, বাজার তদারকি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে জয়পুরহাটে দুই দোকানিকে ভোজ্যতেল অবৈধভাবে মজুত রাখায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভোজ্যতেল ক্রয়ের মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য অসামঞ্জস্য হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫