Ajker Patrika

‘গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে’

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
‘গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেছেন, ‘একাডেমিক সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, কারণ বিশ্বের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৈরি ও চেনাতে মানসম্পন্ন গবেষণার কোনো বিকল্প নেই। আমর এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং অনেকটা সাফল্যও পেয়েছি।’

গতকাল সোমবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনারের তিনি এসব কথা বলেন। ‘অ্যাডভান্স নিউমেরিক্যাল মডেলিং অব ইন্ট্রানাসাল প্র্যাকটিক্যাল ফ্লো: এ গ্রিন করিডর ফর ইফেকটিভ ড্রাগ ডেলিভারি’ শীর্ষক এই সেমিনার হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির জ্যেষ্ঠ প্রভাষক ড. সুভাষ চন্দ্র সাহা। আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত