Ajker Patrika

এবার ইভিএমে ভোট দোহার ও নবাবগঞ্জে

দোহার ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০১
এবার ইভিএমে  ভোট দোহার ও নবাবগঞ্জে

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেনের বরাত দিয়ে ইভিএম ব্যবহারের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মঞ্জু ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।

এর আগে জাতীয় নির্বাচন ও বেশ কিছু নির্বাচনে ইভিএমের ব্যবহার হলেও দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কখনো ব্যবহার করা হয়নি। এবারই প্রথম দোহার-নবাবগঞ্জ উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে।

ইভিএমে ভোট নিয়ে আগে অনেক বিতর্ক তৈরি হলেও দোহার ও নবাবগঞ্জের অনেকে বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবেই। দোহারের নয়াবাড়ি ইউনিয়নের আরিফ মাহমুদ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন আসবে, সেই পরিবর্তন আমাদের খুশিমনেই মেনে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত