‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নড়াইলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক বলেন, জাতীয় সম্পদ বৃদ্ধির জন্য অনেক সময় ইঁদুর অন্তরায় হয়ে দাঁড়ায় তাই ইঁদুর থেকে বাঁচার জন্য আমদের সব রকমের পদক্ষেপ নিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস, সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ অভিযানে জাতীয় সম্পদ বিভিন্ন খাদ্য শস্য উৎপাদনে ইঁদুর কীভাবে ক্ষতি করে, সে জন্য ইঁদুর নিধন কীভাবে করা যায় এবং ইঁদুর নিধনের প্রয়োজনীয়তার বিষয়ে বিভিন্ন প্রচারণা চালানো হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫