
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিক থেকে হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
গতকার রোববার সকালে এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে ডাকা মিটিংয়ের একপর্যায়ে অভিভাবকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সেখানে সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের সমর্থকেরা বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাস সমর্থিত অভিভাবকদের হুমকি-ধমকি দেয়। এ খবর জানাজানি হলে মকবুলের সমর্থকেরা রাত সাড়ে ১১টার দিকে তখলপুর ফুলতলা বাজার থেকে রউফকে মারধর করে। এরই জের ধরে রউফের সমর্থকেরা রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত মকবুল মেম্বারের সমর্থক মিজানুর রহমান, আক্কাস শেখ, তৈয়বুর রহমান (নঈম), লাভলু বিশ্বাস, ওলিয়ার মণ্ডল, বাবলু, ওসমান, শুকুর বিশ্বাস, মোলাম বিশ্বাস, নিজাম, ইসরায়েল শেখের বাড়িসহ অন্তত ২৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিচ্ছিন্নভাবে হামলা ও ভাঙচুর চলেছে। গতকাল রোববার সকাল সাড় ৯টার দিকে মকবুলর সমর্থক শরীফ ও বিকেলে শামীমমের ওপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫