কেশবপুর উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গত শনিবার রাতে ওই সম্মেলন থেকে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাঁদের আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রথম পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত।
প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।
দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন ইউনিয়ন থেকে সম্মেলনে আসা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।
কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতীতে যাঁরা ভূমিকা রেখেছেন পুনরায় তাঁদের দায়িত্ব দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫