অতিথি পাখিশূন্য হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। এতে দূর-দূরান্ত থেকে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমীরা। এ জন্য বিলে মাছ চাষকেই দুষছেন তাঁরা। তবে মাছচাষিরা বলছেন, পর্যটকদের অত্যাচারেই এখানে আসছে না আগের মতো অতিথি পাখি।
জেলা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। কড়াই বিলের জলকার এলাকার পরিমাণ ২৮ একর। আর গাছগাছালিভরা পাড় ১৮ একর। মাত্র কয়েক বছর আগেও শীতের সময় অতিথি পাখিতে ভরে থাকত বিলের জল। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে লাখ লাখ পাখির সমাগম ঘটত এ বিলে। কিন্তু গত কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে লিজ নিয়ে কড়াই বিলে মাছ চাষ করা হচ্ছে। আর মৎস্যচাষিদের অত্যাচারে এখানে অতিথি পাখি আসছে না বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা সুব্রত চন্দ্র রায় জানান, এই বিল লিজ দেওয়ার পর থেকে মাছ চাষ শুরু হয়। মাছ চাষের কারণে এখানে আর পাখি আসে না।
মাছচাষি সাজ্জাদ হোসেন আগের মতো বিলে পাখি না আসার জন্য তিনি উল্টো দুষলেন পর্যটকদের।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, বিলটি লিজ নিয়ে যাঁরা মাছ শিকার করছেন, তাঁরা যদি অতিথি পাখিদের আগমনে বাধা সৃষ্টি করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫