মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দরিদ্র কবিতা আক্তারের ভালো কলেজে ভর্তিসহ লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা ছিল। এবার তার সব শঙ্কা দূর হলো। গতকাল বৃহস্পতিবার কবিতার বাড়িতে মিষ্টি পাঠান জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। পরে তিনি ফোনে কবিতার কলেজে ভর্তির খোঁজখবর নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, কবিতার পরিবারকে জরাজীর্ণ ঘর নির্মাণের জন্য উপজেলা পরিষদ থেকে পাঁচ বান্ডিল টিন ও ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এদিকে চিফ হুইপের নির্দেশনায় কবিতাকে মাসিক বৃত্তি ও সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।
চলতি বছর শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ভোকেশনাল শাখা থেকে জিপিএ-৫ পায় কবিতা। উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের ভ্যানচালক কুদ্দুস সরদারের মেয়ে সে। তার মা অন্য বাড়িতে কাজ করে সংসার চালান।
চিফ হুইপ বলেন, ‘মেয়েটির মা-বাবা অনেক কষ্ট করে ওকে পড়িয়ে এই ভালো ফলাফল করিয়েছেন। সবারই উচিত এদের পাশে দাঁড়ানো। ওদের ঘরের জন্য টিন ও টাকা দেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে সেলাই মেশিন ও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওর লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫