
কক্সবাজারের টেকনাফ থেকে আইস, ইয়াবা ও অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা।
গ্রেপ্তার দুই রোহিঙ্গা যুবক হলেন দ্বীন মোহাম্মদ (৪০) ও বদি আলম (৩০)।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিবাগত রাগে রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। তাঁরা শুক্রবার ভোরে একটি নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখেন। বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।
তবে নৌকার আরোহীরা চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহলদল নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবির টহলদল স্পিড বোটের সাহায্যে নৌকাটি ঘেরাও করে দুজনকে আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, নৌকাটি তল্লাশি করে বিদেশি অস্ত্র, এক কেজি আইস, ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত পাচারকারী জানিয়ে মোহাম্মদ ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫