প্রশ্ন: আমার বয়স ২০ বছর। বেশির ভাগ সময় বাসায় থাকা হয়। আমার সমস্যা হচ্ছে, ত্বক তৈলাক্ত। অতিরিক্ত ব্রণ ওঠে। এ কারণে লজ্জাকর পরিস্থিতিতে পড়েছি অনেক বার। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে? বা কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার, দাগমুক্ত রাখার কোনো উপায় আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উওর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর মুখ দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ত্বকের রং শ্যামবর্ণ। আমাকে কোন রঙের লিপস্টিক মানাবে? আমার ত্বক অনেক বেশি শুষ্ক। ঠোঁটে মরা চামড়া উঠে থাকে সব সময়। সে ক্ষেত্রে লিপস্টিক কেনার সময় কোন ধরনের লিপস্টিক কেনা উচিত?
রিপা হায়দার, ময়মনসিংহ
উওর: মানিয়ে নিতে পারলে সব ধরনের লিপ কালারই ব্যবহার করতে পারবেন। তবে ম্যাট লিপস্টিক বাদ দেওয়াই ভালো। লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। আইসিং সুগার দিয়ে মাঝে মাঝে ঠোঁট স্ক্র্যাব করতে পারেন।
প্রশ্ন:হিজাব পরি বলে গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। রোজ বাইরে যাই বলে চুলও রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করতে পারি?
মার্জিয়া সুলতানা, ঢাকা
উওর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে ব্রাশ করে ধোয়া পরিষ্কার হিজাব পরুন। হিজাব খোলার পর অবশ্যই কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫