
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটো রাইস মিলের ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী। খোলা জমিতে ফেলা মিলের ছাই উড়ে এসে চোখে পড়ছে। চলমান গাড়ির চালকের চোখে পড়ায় ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার হচ্ছে না বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পরিবেশ আইন লঙ্ঘন করে আবাসিক এলাকায় স্থাপিত লুনা এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামক রাইস মিলের ছাই জনজীবনে ভোগান্তির সৃষ্টি করছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে দেখা যায়, ওই অটো রাইস মিলের ছাই ফেলা হয় বসুরহাট-হাজারীহাট সড়কের পাশে একটি খোলা জায়গায়। এই ছাই বাতাসে উড়ে প্রতিনিয়ত সড়কে চলাচলকারী বিভিন্ন বয়সের মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের চোখে পড়ে। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি চোখের সমস্যা দেখা দিচ্ছে। এমন বিব্রতকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চান এই সড়কে চলাচলকারী ও আশপাশে বসবাসকারীরা।
চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হায়দার (২৩) বলেন, ‘খোলা জমিতে ফেলা রাইস মিলের ছাই উড়ে এসে চোখে পড়ে চোখে প্রচণ্ড যন্ত্রণা করে। চলন্ত গাড়ি চালকের চোখে পড়লে দুর্ঘটনার মুখে পড়ে। একবার চোখে ছাই পড়লে ২ থেকে ৩ দিন পর্যন্ত চোখে যন্ত্রণা করে, চোখ লাল হয়ে থাকে।’ তিনি আরে বলেন, এ বিষয়ে রাইস মিলের তত্ত্বাবধায়ক বিপ্লব সাহাকে বেশ কয়েকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’
বসুরহাট সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান আবদুল মালেক এই সড়কে নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন। তিনি জানান, খোলা জমিতে ফেলা এই ছাই প্রতিনিয়ত উড়তে থাকে। পথে মোটরসাইকেলসহ যেকোনো যানবাহন চালানো কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। গাড়ি চালানোর সময় চোখে ছাই পড়লে আর কিছুই দেখা যায় না। শুধু চোখ জ্বলতে থাকে। কয়েকবার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর চোখেও ছাই পড়েছিল দাবি করে তিনি জানান, চোখে পড়া ছাই খুব ভুগিয়েছে।
এদিকে লুনা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধায়ক বিপ্লব সাহা বলেন, অভিযোগকারীদের অভিযোগ সত্য। পাশের বাড়ির পুকুর থেকে ঘণ্টায় ৩০০ টাকা দিয়ে পানি ছিটিয়ে ছাই ওড়া বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু শুষ্ক মৌসুমে পুকুরের পানি কমে যাওয়ায়, তাঁরা এখন আর পানি দিচ্ছে না।
স্থানীয় ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, রাইস মিল মালিক কর্তৃপক্ষ নিজ উদ্যোগে অগভীর নলকূপ বসিয়ে এ সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তাঁরা তা কেন করছেন না, তা বুঝে আসেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী বলেন, লুনা এগ্রো ইন্ডাস্ট্রিজের ওড়ে যাওয়া ছাইয়ে যারা ভুক্তভোগী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁরা লিখিত অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫