
চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শিমুল মিজিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত রোববার উপজেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে শিমুলের তিন সহযোগী ইজাজা হোসেন (২৩), সাব্বির হোসেন (২৪) ও লিপি বেগমকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ করলে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়।
ওই রাতেই ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়। পরে সোমবার কুমিল্লা ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল প্রধান আসামি শিমুল মিজির অবস্থান শনাক্ত করে চাঁদপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করেন শিমুল ও তাঁর সহযোগীরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫