
ফরিদপুরের সালথায় আসাদ মাতুব্বর (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ ঘটনা ঘটে। আসাদ ওই গ্রামের আবুল কালাম মাতুব্বরের ছেলে। স্থানীয় ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র।
গতকাল রোববার দুপুরে সালথা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে এক বিজয়ী প্রার্থীর লোকজন আসাদের বাড়ির পাশে আনন্দ উল্লাস করছিল। এতে সে বাধা দেয়। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয় বিজয়ী আনারস প্রতীকের সমর্থকদের। এ সময় তারা আসাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসআই মোজাম্মেল বলেন, পরে রাগে–ক্ষোভে গত শনিবার সকালে আসাদ বিষপান করে। অসুস্থ অবস্থায় প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ফরিদপুরে পাঠান। সেখানে নেওয়ার পথে আসাদ মারা যায়।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫