গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে বুধবারী বাজার ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই ইউপির সঙ্গে পাশের আমুড়া ইউপির সীমানা জটিলতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর গত রোববার বুধবারী বাজার ইউপির মো. এমদাদুর রহমান সীমানা জটিলতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকার বিষয়টি উল্লেখ্য করে আবেদন করেন।
তাঁর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়।
চিঠিতে বলা হয়, বুধবারী বাজার ইউপির সঙ্গে আমুড়া ইউপির সীমানা জটিলতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান নিয়ে করা আবেদনটি সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য বুধবারী বাজার ইউপির নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫